যশোর-কুষ্টিয়া অঞ্চলের ৭টি জেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে লিডারশিপ ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ আল হেরা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় এই লিডারশিপ ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
যশোর-কুষ্টিয়া অঞ্চলের ৭টি জেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী পরিচালক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক কুষ্টিয়া জেলা আমির মুহসীন আলী, সাবেক মাগুরা জেলা আমির যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান, চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন, মাগুরা জেলা আমির এ.বি.বাকের, ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম আবু বকর, নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান, যশোর জেলা আমির গোলাম রসুল ও কুষ্টিয়া জেলা অধ্যাপক আবুল হাসেম।
ওয়ার্কশপে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেছেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের ৭টি জেলার কর্মপরিষদ সদস্যদের পরিকল্পিতভাবে দায়িত্ব পালন করতে হবে। জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল বলেন, ‘মুখে নয় আমাদের নৈতিক মান বৃদ্ধি করতে হবে। সকল কাজ পরিকল্পনামাফিক করতে হবে।’
সমীকরণ প্রতিবেদন