চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান সমিতির সভাপতি হাসান ইমাম বকুল।

এছাড়াও রাত নয়টার দিকে জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্যসচিবের কার্যালয়ে উপস্থিত হলে ট্রাক মালিক গ্রুপের নবগঠিত কমিটিকে জেলা যুবদলের পক্ষে শুভেচ্ছা জানান সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজিব খান। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, সহ-সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ আমির, সাইফুল ইসলাম সুমন, আরিফ হোসেন আরিফ, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন