আলমডাঙ্গা থানা-পুলিশ পরোয়ানাভুক্ত আসামি মো. আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আনন্দধামের সাত্তার এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মওলা বক্সের ছেলে। তাকে আজ চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।
সমীকরণ প্রতিবেদন