চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের শুম্ভনগর জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির খবির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মহরম মুন্সী। এছাড়া উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক তারিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুতুবপুর ইউনিয়ন সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি বাবু মিস্ত্রি, অর্থ সম্পাদক হাসমত উল্লাহ, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মানোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি কবির হোসেন, মমিনুল ইসলাম (সল্টু), ওয়াসিম, মুসা, বজলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসমত উল্লাহ।
সমীকরণ প্রতিবেদন