আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রনি আহম্মেদ (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার থানাধীন ফরিদপুর গ্রামের টেংরামারীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রনি আহম্মেদ একই এলাকার বাবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই জামাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় নিয়মিত মোবাইল ডিউটি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান চালায়। এসময় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর গ্রামস্থ টেংরামারী এলাকা থেকে রনি আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
ওসি মাসুদুর রহমান বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানা নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা- ৩৬(১) সারণির ২৯(ক) তে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৫, তারিখ- ০৭/০১/২০২৫ খ্রিঃ।’
সমীকরণ প্রতিবেদন