শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ডামোশ গ্রামে কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
আলমডাঙ্গার ডামোশ গ্রামে কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামে ‘কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ডামোশ গ্রামের মাঝের পাড়ার ঈদগাহ ময়দানে এর আয়োজন করা হয়। উপজেলা প্রচার মিডিয়া বিভাগ ও বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কর্মপরিষদ সদস্য ও আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে দারুস সালাম বলেন, ‘আমরা কৃষি প্রধান দেশের নাগরিক। এ দেশের কৃষি বাঁচলে বাংলার মানুষ বাঁচবে এবং বাংলাদেশ বাঁচবে। কৃষকের ভাগ্যের উন্নতি, শ্রমের অধিকার এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা যেন ন্যায়, সুশাসন এবং বৈষম্যহীন মানবতার বাংলাদেশ গড়ে তুলতে পারি, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের কৃষকের ভাগ্যের উন্নতি কৃষির উন্নতির মাধ্যমেই সম্ভব। দেশের জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে তা হবে আশির্বাদ, অন্যথায় অভিশাপ।’

তিনি আরও বলেন, ‘মজলুম শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মজুরি পরিশোধ করা শ্রমিকদের মৌলিক অধিকার। আমাদের লক্ষ্য যেন আর কোনো শ্রমজীবী মানুষ দুঃশাসনের শিকার না হয়।’

সমাবেশে বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা শহিদুল হক, সরকারি সেক্রেটারি আব্দুল জব্বার, ইউনিট ও ওয়ার্ড সভাপতিসহ সংশ্লিষ্ট সেক্রেটারিবৃন্দ, বেলগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডামোশ গ্রামের সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স