শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ছাউনির টিন কেটে দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় ছাউনির টিন কেটে দোকানে চুরি

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া স্টেশনপাড়ায় আখ সেন্টার সংলগ্ন মেসার্স মিল্টন ভ্যারাইটিজ স্টোরের ছাউনির টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এই চুরি সংঘটিত হয়।
জানা গেছে, দোকানের মালিক হৃদয় প্রতিদিনের ন্যায় বেচাকেনা শেষে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল মঙ্গলবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলে দেখেন চোরেরা ছাউনির টিন কেটে ক্যাশ বাক্সের ড্রয়ার থেকে নগদ ২-৩ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির বিড়ি, সিগারেট ও পণ্যসামগ্রী নিয়ে গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল।
উল্লেখ্যে, গত এক মাসের ব্যবধানে একের পর এক চুরির ঘটনা ঘটায় দেহাটি, কাশিপুর ও আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে সবাই পুলিশ সুপারসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। উল্লেখ্য, উপজেলার বৃহত্তম ও ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া বাজারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা প্রহরী বৃদ্ধিসহ নতুন নির্বাচিত পরিচালনা কমিটির দাবি উঠেছে।



কমেন্ট বক্স