শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ন’হুজুর কেবলার ৪৪তম ওফাত দিবস পালিত

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
ঝিনাইদহে ন’হুজুর কেবলার ৪৪তম ওফাত দিবস পালিত

ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফি নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহ.)-এঁর ৪৪তম ওফাত দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভির্য্যের সাথে দিবসটি পালন করে দুই বাংলার ভক্তরা। এ উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় জমিয়তে জাকেরিণের পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফ, ঢাকার ট্রফিক্যাল হাইওয়ে হোমস ও খুলনা শহরে বাকীবিল্লাহ ভবনে সন্ধ্যায় সওয়াব রেসানী, জিকির, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মহাফিলে দেশ-জাতির শান্তি কামনা ও বিশে^র নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়।

জানা যায়, ফুরফুরা দরবার শরীফেও দিবসটি যথাযথভাবে পালিত হয়। ১৯৮২ সালের এই দিনে ন’হুজুর পীর কেবলা নামে পরিচিত ফুরফুরা শরীফের পীর হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী (রহ.) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাতপ্রাপ্ত হন। দিবসটি পালনে প্রতিবছরই দুই বাংলার ভক্তবৃন্দ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকেন। হুজুরের ৪৪তম ওফাত দিবস পালনের প্রাক্কালে ন’হুজুর পীর কেবলার পৌত্র ও জমিয়তে জাকেরিণের মূখ্য নির্দেশক মওলানা মোহা. আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিকী দাদা হুজুর কেবলার সিলসিলা আঁকড়ে ধরে তার মত ও পথের উপর মুরীদ ও ভক্ত আশেকানদের কায়েম থাকার আহ্বান জানান।



কমেন্ট বক্স