শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কৃষককে কুপিয়ে জখম ও ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
জীবননগরে কৃষককে কুপিয়ে জখম ও ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জীবননগরে কৃষক সালাউদ্দিনকে কুপিয়ে জখম করা আওয়ামী লীগ নেতা কায়েমকে গ্রেপ্তার ও গ্রামবাসীর নামে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামবাসীর আয়োজনে নিধিকুন্ডু গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আহত সালাউদ্দিনের স্বজন ও গ্রামবাসী অভিযুক্ত কায়েমের সঠিক বিচার ও মিথ্যার মামলা প্রতিবাদসহ সুষ্ঠু তদন্তের দাবি করেন। উল্লেখ্যে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিধিকুন্ডু গ্রামে নারী কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে গত ২ জানুয়ারি রাতে সালাউদ্দিন নামের এক কৃষককে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন একই গ্রামের আওয়ামী লীগ নেতা কায়েম। এ ঘটনায় আহত সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি মামলা করা হয়। এ ঘটনায় পুলিশ মূল হোতা কায়েমকে গ্রেপ্তার করে।

তবে কায়েম নিজের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য খয়েরহুদা গ্রামের কাজী মাহমুদুল আলমের মাধ্যমে ১ হাজার টাকা দেনমোহর দিয়ে সেলিনার সঙ্গে বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, কায়েম সেলিনাকে দিয়ে তার বাড়ি লুটপাট, আগুন দেওয়া ও বাড়ি থেকে জোরপূর্র্বক গরু নিয়ে যাওয়ার অভিযোগ তুলে এলাকার বেশকিছু মানুষের নামের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন।



কমেন্ট বক্স