শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলীর ইন্তেকাল

জীবননগর উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে জীবননগর পৌরসভার আশতলপাড়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী জীবননগরের মা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন শামীমের বাবা। হুরমুজ আলী দর্শনা থানাধীন দোস্ত গ্রামের ফজর আলী গাজীর ছেলে।

``

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম এবং আসরের নামাজের পর নিজ গ্রাম চুয়াডাঙ্গা সদর উপজেলার নিজ গ্রাম দোস্তে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার বেলা তিনটায় পারিবারিক কবরস্থানের সামনে গার্ড অব অনার প্রদানের পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলীর সম্মানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর।

বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলীর জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর প্রমুখ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী বৃহত্তর কুষ্টিয়া জেলার অধীনস্ত ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স