শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেতা-কর্মীদের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সতর্ক বার্তা

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৫ ইং
নেতা-কর্মীদের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সতর্ক বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চুয়াডাঙ্গা পৌর এলাকাধীন নেতা-কর্মীদের বিশেষভাবে সতর্ক করেছে দলটির পৌর শাখা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে, তার বিষয়ে দল কোনো দায়ভার গ্রহণ করবে না। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স