চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের উদ্যোগে আলমডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চ চত্বরে কৃষক দলের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন।
কৃষক দলের পক্ষ থেকে জানানো হয়, কৃষক দলের পক্ষ থেকে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে। তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সকল পর্যায়ের মানুষকে আহ্বান জানায়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, চুয়াডাঙ্গা সদর থানা কৃষক দলের আহ্বায়ক সাদিক জামান পিণ্টু, থানা কৃষক দলের সদস্যসচিব ডা. ইদ্রিস আলী, পৌর কৃষক দলের আহ্বায়ক জহুরুল ইসলাম মামুন, পৌর কৃষক দলের সদস্যসচিব প্রিন্স, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মিণ্টু প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন