চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নে প্রস্তুতি সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব আইলহাঁস বাজারে এ সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. শফিউল আলম বকুল।
তনি বলেন, ‘চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান আসবেন। এখন বাংলাদেশের সব থেকে সৎ যোগ্য এবং পছন্দের মানুষ হলেন তিনি। তার এই আগমনে আমাদের খুশি হয়ে সমাবেশে যোগদান করা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে চুয়াডাঙ্গা জেলা সক্রিয় ভূমিকা পালন করবে এটা আমরা তাকে দেখাতে চাই।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, আইলহাঁস ইউনিয়নের নায়েবে আমির নওলামারি, মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের তাওয়া বিভাগের সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সমীকরণ প্রতিবেদন