শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আলমডাঙ্গায় কলেজপাড়া কল্যাণ কমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি (বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম) মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কল্যাণ কমিটির কার্যক্রমটি আলমডাঙ্গাবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ইতিমধ্যে তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম পৌরবাসীর হৃদয় জয় করেছে। এ ধরনের জনহিতকর কাজে সবসময় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ভালো কাজে সবসময় সহায়তা করবে বলে আশ্বাস প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, সহসভাপতি মো. রোকনুজ্জামান ডাবলু, উপদেষ্টা আবুল হোসেন, মো. হাবিবুল করিম চঞ্চল, আব্দুর রশিদ মন্জু, অবসরপ্রাপ্ত ব্যাংকার খালেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ কিউ এম শোয়েবউজ্জামান সোহেল, প্রচার সম্পাদক মাহামুদুর রশিদ জুয়েল, মো. রমজান, ফাহমিদুর রহমান মুন, মো. ফারুক হোসেন, মো. রুমন, মো. হাশেম রেজা, সজীব, জনি, মুনু, মেসি, রাসেল, কামরুজ্জামান কাজল, রাজু,নাজমুল, মো. জয়নাল, যুগোল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কলেজপাড়া মসজিদের খতিব মাওলানা মহাদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রশিদ মঞ্জু।



কমেন্ট বক্স