শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমি মাদরাসার চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় মাদরাসা কমিটির সভাপতি আবু জাফর কোদাল দিয়ে মাটি কেটে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম মাহমুদী।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ডা. রফিকুল ইসলাম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, বিশিষ্ট সমাজসেবক কাজী কবির হোসেন বাকির, অভিভাবক সামছুদ্দিন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম, আন্দুলবাড়ীয়ার বায়তুল মানার জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা আব্দুল্লাহ, অভিভাবক দাউদ হোসেন, মীর শহিদুল ইসলাম খোকন, আলমসহ অত্র মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির সভাপতি হযরত মাওলানা মনিরুজ্জামান মনি। উপস্থাপনা করেন মাদরাসার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম মাহমুদী। উল্লেখ্য, মাদরাসাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। এবং বর্তমানে শতাধিক শিক্ষার্থী এই মাদরাসায় অধ্যায়নরত আছে।



কমেন্ট বক্স