শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ২২ ধারা জবানবন্দি রেকর্ড

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
দামুড়হুদায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ২২ ধারা জবানবন্দি রেকর্ড

দামুড়হুদার পুরাতন বাস্তুপুরে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ভুক্তভোগীর পিতা হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থামায় মামলাটি দায়ের করেন। মামলার আয়ু দামুড়হুদা মডেল থানার এসআই কৃপাসিন্ধু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন। দামুড়হুদা থানার মামলা নম্বর ০৬, তারিখ-০৪/০১/২০২৫; জিআর নম্বর ০৬/২৫; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির উঠানে খেলা করছিল। সে সময় একই গ্রামের দেলোয়ার হোসেন সাদিয়াকে ঘাড়ে তুলে তার বাড়িতে নিয়ে যায়। পরে নিজ ঘরে শিশুটিকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে তার ভাই এবং প্রতিবেশীরা ছুটে যান এবং দরজা খুলতে বললেও দেলোয়ার হোসেন দরজা না খুলে আটকে রাখেন। এসময় দরজা ভেঙে স্থানীয়রা দেলোয়ারকে আটক করে এবং শিশুটিকে চিকিৎসসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এদিকে, গ্রামের একটি পক্ষ মীমাংসা করার চেষ্টা করলেও দেলোয়ার হোসেন ও তার পরিবার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। গত রোববার ভুক্তভোগী শিশুর এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু দমন আইনে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



কমেন্ট বক্স