দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহসম্পাদক ও দর্শনা ব্যুরো প্রধান আওয়াল হোসেনের জ্যেষ্ঠ কন্যা আশরিকা জাহান জ্যোতির জন্মদিন পালিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাবা-মা, ছোট ভাই আলিফ এবং তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের উপস্থিতিতে দর্শনায় নিজ বাড়িতে কেক কেটে তার জন্মদিন উদ্যাপন করা হয়। ২০০২ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণকারী জ্যোতি ২৩ বছরে পা রাখলেন। তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা ঢাকা থেকে এসে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। সহপাঠীদের মধ্যে ছিলেন নুপুর, নাকিব, উদয়, অরণিতা ও সোয়েব। এছাড়া জন্মদিনে উপস্থিত ছিলেন বাবা-মা, ছোট ভাই আলিফ, চাচাতো বোন ইরা ও ভাস্তি রুমা। জ্যোতির জন্মদিন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধব, চাচা-চাচি, নানা-নানি, মামা-মামীসহ সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন