শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কৃষক আহমেদ শরীফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় কৃষক আহমেদ শরীফ হত্যার প্রতিবাদে মানববন্ধন

আলমডাঙ্গায় কৃষক আহমেদ শরীফের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গার রামদিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান নিহতের স্বজন ও গ্রামবাসী।
তারা বলেন, হত্যাকারীরা ঠান্ডা মাথার কিলার। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। হত্যাকারীরা আহমেদ শরিফকে হত্যা করেই বসে নেই। নিহতের পরিবার ও স্বজনদের আসামি করে একাধিক মামলাও দায়ের করেছে। এত জুলুমের শিকার হতে হচ্ছে নিহতের অসহায় পরিবারকে। নিহতের পরিবার ও স্বজনরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলেও দাবি করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিহতের ভাই মোহাম্মদ আলী, স্ত্রী মাহিরন নেছা, গ্রামবাসীর পক্ষে আওলাদ হোসেন, হালিম, রবজেল, সোয়েব, বাপ্পিসহ কয়েকশ নারী-পুরুষ। প্রসঙ্গত, আলমডাঙ্গায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২২ ডিসেম্বর রাতে আহমদ শরীফ নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় রামদিয়া গ্রামের ফরিদ জোয়ার্দ্দার, আনসার আলীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ দুজন আসামিকে গ্রেপ্তার করেছে।



কমেন্ট বক্স