শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২১ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় ২১ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবক আটক হয়েছেস। গতকাল রোববার বেলা তিনটার দিকে থানাথীন কেদারনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম কেদারনগর গ্রামের লাল্টু মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই বিষ্ণুপদ হালদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ আলমডাঙ্গা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করা হলে তার নিটক থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার হয়। পরে থানা পুলিশ উদ্ধারকৃত আলমত তালিকা মোতাবেক জব্দ করে। এবং আটক আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা দায়ের করে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স