শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ইসলামিয়া নূরানী কিন্ডারগার্টেন ও কওমি মাদরাসা স্থানান্তর

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় ইসলামিয়া নূরানী কিন্ডারগার্টেন ও কওমি মাদরাসা স্থানান্তর

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় উসমানীয়া ইসলামিয়া নূরানী কিন্ডারগার্টেন ও কওমি মাদরাসা নতুন ভবনে স্থানান্তর ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া-সরোজগঞ্জ সড়কের একটি মার্কেটের দ্বিতীয় তলায় এই মাদরাসা স্থানান্তর ও শিক্ষাকার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এছাড়াও আয়োজন করা হয় অভিভাবক সমাবেশের। উদ্বোধন অনুষ্ঠান ও অবিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শোয়ায়েব আহমেদ কাসেমী।

বিশেষ অতিথি ছিলেন কাশিপুর দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান, মারকাজুল উলুম বালিহুদা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের খান, ব্যবসায়ী হাফেজ মাওলানা লুৎফর রহমান সরকার, অনন্তপুর আর.রহমান জামে মসজিদের খতিব আব্দুল্লাহ রহমান, আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের মুহতামিম হযরত মাওলানা মুফতী শহিদুল ইসলাম সোহেল আশরাফি।
সমাবেশে অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য দেন আক্তার হোসেন। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া উসমানী ইসলামীয়া নূরানী কিন্ডার গার্টেন ও কওমি মাদরাসার পরিচালক মুহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক মুফতি আসাদুজ্জামান, হাবিবুর রহমান, নূর আলম, লিটন মিয়াসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই।



কমেন্ট বক্স