বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
দামুড়হুদায় স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে দামুড়হুদায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলার ৬টি ইউনিয়নের নেতা-কর্মীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া ও সাংগঠনিক সম্পাদক প্রফেসার আবুল হাসেম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জাকির হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদ মোল্লা, উপজেলা বিএনপি নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজসহ দামুড়হুদা থানার ছয়টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল