শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদরের যুগিরহুদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সদরের যুগিরহুদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সরোজগঞ্জ ঈদগাহ মাঠে শংকরচন্দ্র ইউনিয়ন যুবদল নেতা রাজু আহম্মেদের তত্ত্বাবধান এবং সাবেক যুগ্ম সচিব ও বর্তমান জনতা ব্যাংকের পরিচালক ডক্টর এম.এ সবুর (হাড়োকান্দির কৃতী সন্তান) পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারি বিপ্লব হোসেন, যুগিরহুদা ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি বাকু হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, গোল্ডেন মাস্টার, পরিচালনায় ছিলেন মিল্টন মালিথা প্রমুখ।



কমেন্ট বক্স