রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আমিরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও মোটরসাইকেল শোডাউন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় আমিরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও মোটরসাইকেল শোডাউন

আলমডাঙ্গায় আমিরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি কলেজ মাঠ থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে এর আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভায় জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম, জেলা কর্ম্পরিষদ সদস্য ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাব হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। সভায় উপজেলার আশেপাশের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিততে তাদের কর্মীবাহিনী ও উপজেলার অন্যান্য এবং পৌরশাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স