মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে যুবদল সভাপতি হত্যায় জড়িত অভিযোগে যুবদল নেতাকে অব্যাহতি

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৫ ইং
গাংনীতে যুবদল সভাপতি হত্যায় জড়িত অভিযোগে যুবদল নেতাকে অব্যাহতি

মেহেরপুরের গাংনীতে যুবদল সভাপতি আলমগীর হোসেনকে (৩৮) গলা কেটে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদলের এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম ও সদস্যসচিব এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, পৌর যুবদলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার চৌগাছা গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বিপ্লবকে সকল স্তরের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে