রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ১৫৫৭তম সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ১৫৫৭তম সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১৫৫৭তম আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ। পল্লিকবি জসীম উদ্দীনের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির কীর্তিময় জীবনীর ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ। কবির রচনা থেকে কবিতা আবৃত্তি করেন সরদার আলী হোসেন।

কাজল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত লেখক-কবিদের মধ্যে স্বরচিত লেখা পাঠ করেন এম এ মামুন, গোলাম কবীর মুকুল, ড. মুন্সি আবু সাইফ, হারুন-অর রশিদ, গুরু কাজল মল্লিক, আব্বাস উদ্দিন, বনলতা, সহিদুল ইসলাম, আবু নাসিফ খলিল ও খালেকুজ্জামান রঞ্জ। পঠিত লেখার ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ, আবু নাসিফ খলিল, সরদার আলী হোসেন ও ইকবাল আতাহার তাজ।

সাহিত্য আসরে আরও উপস্থিত ছিলেন তৌহিদ হোসেন, অ্যাড. বজলুর রহমান, নজির আহমেদ, শেখ সেলিম, শাহজাহান আলী বিশ্বাস, মিম্মা সুলতানা মিতা, সাইফুল ইসলাম, হোসেন মোহাম্মাদ ফারুক ও মো. আনছার আলী।



কমেন্ট বক্স