রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

চুয়াডাঙ্গায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় আদ্ব-দ্বীন জামে মসজিদে আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি নাজমুস সালেহীনের সঞ্চালনায় ও পৌর সেক্রেটারি শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এবং জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। এছাড়াও সংগঠনটি পৌর শাখার সকল দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি দারুস সালাম বলেন, আগামী ১৭ জানুয়ারি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সম্মেলন সফল করার লক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা পৌর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও সম্মেলন সফল করতে উপস্থিত সকলকে সম্মেলনে অংশগ্রহণ করার আহব্বান জানান ও সকল পেশার শ্রমিকদের মাঝে ব্যাপক দাওয়াতি কার্যক্রম অব্যহত রাখার আহ্বান জানান। সভা শেষে সবাইকে শ্রমিক কল্যাণের ফেডারেশনের নববর্ষের ক্যালেন্ডার উপহার দেয়া হয়।



কমেন্ট বক্স