শীতে রাতে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৈরিকৃত তালিকা ধরে হতদরিদ্র বয়স্ক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন দর্শনার পৌর প্রশাসককে এইচ তাসফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে কম্বল বিতরণকালে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় প্রায় সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকে। আজ চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮। আমরা চেষ্টা করছি যতটুকু পারি মানুষের সাহায্য করতে। দর্শনায় অনেক ধনী মানুষ আছে। আপনাদের মাধ্যম আহ্বান জানাচ্ছি সকলে যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর ইসলাম অনিক, রিফাত রহমান, দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, পৌর কর নির্ধারক সরওয়ার হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন, উচ্চমান সহকারী শাহ আলম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন