রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর বিএনপির শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২৫ ইং
দর্শনা পৌর বিএনপির শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত


দর্শনা পৌর বিএনপির শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ (মুকুল) ও দর্শনা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পৌর সমন্বয়ক ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে দর্শনা পৌরবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়া মিছিল থেকে ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দাবি জানানো হয়। দর্শনা পুরাতন বাজার থেকে শুভেচ্ছা মিছিলটি বের হয়ে দর্শনা শহর প্রদক্ষিণ করে পুরাতন বাজারে বিএনপির কার্যালয় ফিরে আসে। এসময় ওই মিছিলে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে বহিস্কৃত যুবদল নেতা মিল্টনকে অংশ নিতে দেখা যায়। এ নিয়ে বিএনপি বেশ কয়েকজন নেতা নিন্দা জানিয়েছেন। এ মিছিলের সার্বিক তত্তাবধায়নে ছিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম মুকুল, আপু ও টুটুল শাহ।



কমেন্ট বক্স