রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে বিএনপি কর্মীকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২৫ ইং
গড়াইটুপিতে বিএনপি কর্মীকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন


চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপি কর্মীকে মারধর করে গুরুতর আহতের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল হক এ সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘আমি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছিলাম। হঠাৎ অতর্কিতভাবে গহেরপুর গ্রামের আরমানের ছেলে ইয়ামিন ও একই গ্রামের রুবেলসহ আরও ২০ জন রড, লাঠি, দেশি-বিদেশি অস্ত্রসহ আমাকে মারধর করে এবং টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাচ্ছিল। কার্যালয়ে তিনজন বিএনপির সদস্য থাকায় আমাকে ছেড়ে দেয়। পরে বিএনপির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে দলবল নিয়ে তারা চলে যায়। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে আমি গুরুতর আহত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘দলীয় কার্যালয় এমন ভাঙচুর করায় দলীয় নেতা-কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছে।’ এ বিষয়ে অভিযুক্ত ইয়ামিন বলেন, ‘একটা ছোট্ট বিষয় নিয়ে ঘটনা ঘটে গেছে। তবে বিষয়টি অনাকাক্সিক্ষতভাবে হয়ে গেছে, আর ঘটনার প্রেক্ষিতে আমরা দুঃখিত।’



কমেন্ট বক্স