চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার এ উপলক্ষে দলের নেতা-কর্মীরা র্যালি ও আলোচনা সভা করে।
দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি। গতকাল সকাল ১০টায় জীবননগর উপজেলা কমিটির উদ্যোগে দিবসটি পালিত হয়। দর্শনা থানা কমিটির সভাপতি সাহাবদ্দীন খোকনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জীবননগর পৌর জাতীয় পার্টির সভাপতি আসাদুল মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোসাব কাক্কা, সিনিয়র সহসভাপতি হানেহার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান রিপন, বাঁকা ইউনিয়ন কমিটির সভাপতি তরিকুল ইসলাম খোকন, দর্শনা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, মনোহরপুর ইউনিয়ন কমিটির সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, হাসাদাহ ইউনিয়ন কমিটির সভাপতি ডি এম মতিয়ার রহমান, রায়পুর ইউনিয়ন কমিটির সভাপতি শুকুর আলী, সীমান্ত ইউনিয়ন কমিটির সভাপতি শফি উদ্দীনসহ উপজেলা কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।
এদিকে, ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সংগঠনটির জেলা শাখার আয়োজনে গতকাল দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মেজর (অব:) মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, দপ্তর সম্পাদক অরবিন্দ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন, জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আক্তারুজ্জামান ও সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান অটোসহ হরিণাকুন্ডু, মহেশপুর, কোটচাদপুর, কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলার জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা, গণতন্ত্রের চর্চা ও সুষ্ঠু ধারার রাজনীতি করতে সকলকে জাতীয় পাটির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সমীকরণ প্রতিবেদন