বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বাঁশবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৫ ইং
আলমডাঙ্গার বাঁশবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির মতবিনিময়

আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি টিপু সুলতান।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রান্তিলগ্নে বাঁশবাড়ীয়া ওয়ার্ড বিএনপির ভূমিকা ছিল অনবদ্য। বিএনপিকে আরও গতিশীল ও প্রাণবন্ত করার জন্য বাঁশবাড়ীয়ার নেতা-কর্মীরা নিবেদিত প্রাণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে হয়।

``

সভায় বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সিনিয়রসহ সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন।
এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহমেদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান লুডু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সহসভাপতি শুকুর আলী, সহসভাপতি বুদো মন্ডল প্রমুখ। সভা সঞ্চালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. আমিরুল ইসলাম কাতব।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল