রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৫ ইং
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আলোচনা সভা

মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নির্দেশে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে দারিয়াপুর বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জোহা (মাস্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান।

``

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম। এছাড়া বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় সঞ্চালনা করেন মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম। এরপর দারিয়াপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার‌্যালয়ের উদ্বোধন করা হয়।



কমেন্ট বক্স