রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৫ ইং
সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রসার হলরুমে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে, তাদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার জমিদাতা সদস্য আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন বিশ্বাস, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, মাদ্রাসার সহকারী সুপার ফয়জুল আহমেদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশরাফুল হক ও মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আব্দুস সামাদ, অবসরপ্রাপ্ত কেরু অ্যান্ড কোম্পানি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এবং উথলী পোস্টমাস্টার আকরাম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার জমিদাতা সদস্য আহম্মদ মাহবুবুস সালাম, মাদ্রাসা কমিটির অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম, ব্যবসায়ী কামরুজ্জামান পাভেল, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন।



কমেন্ট বক্স