মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় হিরোইনসহ চার মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৫ ইং
দামুড়হুদায় হিরোইনসহ চার মাদক ব্যবসায়ী আটক

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে হিরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মুন্সিপুর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ঠাকুরপুর গ্রামের মৃত নজিরের ছেলে তরিকুল ইসলাম (৪০) মৃত বিল্লালের ছেলে হাবিবুর রহমান (২৮), আনারুল ইসলামের ছেলে আহাদ আলি(২৫) চন্দ্রবাস গ্রামের মোজাম্মেল স্ত্রী রুপভান (৪৫)।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই নিয়ামুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঠাকুরপুর গ্রামের তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, আহাদ আলি ও রুপভানকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৬ গ্রাম হিরোইন উদ্ধার করা হয় এবং তাদের নিকট থেকে ৬ হাজার ১ ৯০ টাকা জব্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হিরোইনসহ চার জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলেছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে