রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৫ ইং
জীবননগরে নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বাবা-ছেলে মিলে এক প্রতিবেশী নারীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে। গত সোমবার বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর নতুনপাড়ার দিনমজুর ফকির চাঁদের স্ত্রী রহিমা খাতুন (৪৫) বলেন, ‘সোমবার বাড়ির পাশে থাকা টিউবওয়েলে গোসল করছিলাম। আমার আঁচলে বাঁধা ১০০ টাকা পাশে রেখে গোসলের ফাঁকে বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতর থেকে আবার টিউবওয়েলে গিয়ে দেখি টাকা ১০০ নেই। সেখান থেকে যাওয়া আমার প্রতিবেশী শান্তি মিয়া ও আক্তারকে টাকা নিয়েছে কিনা জিজ্ঞাসা করতেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারপিট করে জখম করে। আমার পরনের কাপড় চোপড় টেনে বেআবরু করে। শান্তি মিয়া আমাকে হত্যার জন্য শ্বাসরোধ করার চেষ্টা করে। তারা গ্রামে দুর্দান্ত প্রকৃতির হওয়ায় সমাজের মানুষ তাদেরকে বিচার সালিশ করতে ভয় পাওয়ায় তারা আমাকে থানায় অভিযোগ করতে বললে আমি মঙ্গলবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আকবার আলী বলেন, আমি এলাকায় না থাকায় বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে জেনে শুনে পরে বলা যেতে পারে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স