মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জামায়াতে ইসলামীর একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে কর্মীদের নাম ঘোষণা

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৫ ইং
জীবননগরে জামায়াতে ইসলামীর একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে কর্মীদের নাম ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের কর্মীদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর পৌর জামায়াতে ইসলামীর মাও. ফিরোজ হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা উলামা সভাপতি মাও. ইসরাইল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজ থেকে আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী হিসাবে বিবেচিত হলেন। অন্যান্য রাজনৈতিক দলের মত গতানুগতিক কর্মী জামায়াতে ইসলাম ঘোষণা করে না। জামায়াতে ইসলামীর কমী হলে অবশ্যই তাকে মাসে কমপক্ষে চারটি বৈঠকে হাজির থাকতে হবে। রিপোর্ট রাখতে হবে। মাসিক ইয়ানত দিতে হবে। নেতারা যখন ডাকবে, যে অবস্থায় থাকেন না কেন, প্রত্যেকটি কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার কর্মীদের শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার শাখার আমির মাও. সাজেদুর রহমান। এদিন উপজেলার একটি পৌরসভাসহ ৮ ইউনিয়নে মোট ৩০৫ জন কর্মীর নাম ঘোষণা ও তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি সাইদুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে