দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির সদেকিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু, থানা কর্মপরিষদ সদস্য সাইদুর রহমান, জিয়াউর রহমান (মুহুরি), ইউনিয়ন নায়েবে আমির মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তার, ইউনিয়ন সহকারী সেক্রেটারি ওসমান গনি, অফিস সহকারী আব্দুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বর সিদ্দিকুর রহমান (কাবিল), ইউনিয়ন কর্মপরিষদ সদস্য আবু হানিফাসহ ইউনিয়ন জামায়াতের সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ।
সমীকরণ প্রতিবেদন