চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হিজলগাড়ী বাজারে জহুরা মার্কেটের দ্বিতীয় তলায় এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন আমির লিটন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি হাজী নুরুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. এরফান আলী লাল্টু, ছানোয়ার হোসেন, আল-আমিন হোসেন, আব্দুর রহমান, সোহেল রানা, শরিফুল ইসলাম, রাজন, আশরাফুলসহ নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমীকরণ প্রতিবেদন