রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদরাসার শিক্ষার্থীরা জঙ্গি হতে পারে না : চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৪ ইং
মাদরাসার শিক্ষার্থীরা জঙ্গি হতে পারে না : চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ বলেছেন, ‘অনেকে মনে করেন মাদরাসার ছাত্ররা জঙ্গিবাদী হয়ে থাকে। কিন্তু আমি মনে করি মাদরাসায় পড়া শিক্ষার্থীরা জঙ্গি হতে পারে না। আমি মনে করি মাদরাসার শিক্ষায় যারা শিক্ষিত হয়, তাদের আচরণ, শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের থেকে অনেক উচু এবং মার্জিত।’
গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরে অবস্থিত হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসা পরিদর্শন ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি নিজেকে ধন্য মনে করছি এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি। যদি আজ এই মাদরাসায় না আসতাম তাহলে জানতেই পারতান মা এখানে একটি আদর্শ মাদরাসা রয়েছে।’

জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিদ্যা অর্জন করা সকল নর-নারীর জন্য ফরজ। আল্লাহ’পাকের রাসূল (সা.) বলেছেন- তোমরা বিদ্যা অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। এবং দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো।’ তোমাদের জন্য জীবন এবং চরিত্র গঠনের জন্য একদম উপযুক্ত সময়। বিদ্যা অর্জন করো। আমরা আজ যে প্রতিষ্ঠানে আছি, এটা সেই বিদ্যা অর্জনের জায়গা। তোমরা সময়ের অপব্যয় করবে না। তোমাদের মানুষ গড়ার কাজে, জীবন গঠনের জন্য আজকে যে বিদ্যা অর্জন করবে, তা তোমাদের সারা জীবনের সঙ্গী হবে থাকবে। মানুষ সম্পদ অর্জনের জন্য যা আয় অর্জন করে, তা স্থায়ী নয়, কিন্তু বিদ্যা এমন একটি অর্জন যা স্থায়ী। তা কেউ তোমাদের থেকে কেড়ে নিতে পারবে না। মানুষের মধ্যে বিদ্যা যত বিলিয়ে দেবে, তা তত বাড়বে।’
তিনি আরও বলেন, ‘তোমরা এমন একটি মাদরাসায় লেখাপড়া করার সুযোগ পেয়েছো, যে মাদরাসা পরিচালনা করছেন একজন আদর্শ মানুষ। আমি বিশ্বাস করি তোমরাও একদিন সাহিদুজ্জামান টরিক ভাইয়ের ন্যায় আদর্শ মানুষ হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘অনেকে মনে করেন মাদসারার শিক্ষার্থীরা আধুনিকতা থেকে পিছিয়ে থাকে, দেশ পরিচালনায় তাদের ভূমিকা নেই। কিন্তু তোমাদেরকে মানুষের এই ধারণা ভাঙতে হবে।’ তিনি বলেন, ‘তোমাদের অর্জিত জ্ঞান নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তোমরা ইসলামের পাশাপাশি বিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি শিক্ষা গ্রহণ করবে। আমরা আশা রাখব, একদিন তোমরাই রাষ্ট্র পরিচালনা করবে। এবং দেশের মানুষের কল্যাণে সবথেকে বেশি ভূমিকা রাখতে সক্ষম হবে।’



কমেন্ট বক্স