চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ডুবে আরবী খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরবী খাতুন ইসলামপাড়ার ইমনের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
শিশু আরবীর বড় ভাই অনিক জানান, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবী। এসময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা আরবীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, শিশু আবরীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।ধারণা করা হচ্ছে, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সমীকরণ প্রতিবেদন