চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ, অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফুন্নেসা।
রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা আক্তার, শিরীনা আক্তার, হাবিবা খাতুন, রোকসানা পারভীন, জান্নাতুল ফিরদাউস ও সোনিয়া নাজনীন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান আলম, সদস্য ফরহাদ আহম্মেদ প্রমুখ।
ফলাফল অনুষ্ঠানে মেধা পুরস্কার, সর্বোচ্চ উপস্থিতিতে ৫৩ জন ও বর্ষসেরা ৫ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান এবং প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অভিভাবক সচেতনতা পুরস্কার পান লিপিকা আক্তার ও শারমিন খাতুন। সর্বোচ্চ উপস্থিতি শিক্ষক পুরস্কার পান বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা পারভীন।
সমীকরণ প্রতিবেদন