রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ শিশুকুঞ্জ মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
হাসাদাহ শিশুকুঞ্জ মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

জীবননগর উপজেলার হাসাদাহ শিশুকুঞ্জ মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও ৫৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় স্কুলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব।
প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার, হাসাদাহ মডেল কামিল ও ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইসরাইল হুসাইন, মাদ্রাসার সহকারী শিক্ষক ও হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল আলম লিটন, ব্যবসায়ী কুতুবউদ্দিন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল হাসান ও মাসুদ আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সদর আলী।



কমেন্ট বক্স