রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে

৪/২বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নিজস্ব তহবিল থেকে জীবননগর উপজেলার ৮টি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে ২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা বিএনপির সভাপতি বাবু খানের আন্দুলবাড়ীয়াস্থ বাসভবনে এই শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দীন ময়েন ও সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, সহসভাপতি বজলুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আবুল বাসার, হাসাদাহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসেন বিশ্বাস, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দীন বাদল, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী প্রমুখ।



কমেন্ট বক্স