আলমডাঙ্গার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও মায়েদের নিয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তবে আপনাদের মনে রাখতে হবে শিশুদের প্রতি যত্ন নিতে হবে এবং তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হবে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, হুমায়ন কবির, শামিম সুলতান, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব ও বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিরাজুননেছা মীরা, সহকারী শিক্ষক রওশোনারা, সাজেদা খাতুন, আকলিমা খাতুন, পারুলা খাতুন, ইমরান হোসেন, আমিরুল ইসলাম, বদিউজ্জামাল, কর্মচারী রাকিব হাসান প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন