রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার গ্রেপ্তার

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তকালে ছাত্র-জনতা তাকে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে ২০২৩ সালের বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার ঘটনার মামলার আসামি। গত ৪ আগস্ট আলমডাঙ্গা এ টিম মাঠে বৈষম্যবিরোধী ছাত্ররা উপস্থিত হলে ইয়াকুব আলীর নেতৃত্বে তাদের ওপর পৈশাচিক হামলা চালানো হয়।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ৫ আগস্টে পট পরিবর্তন হলে তিনি আর বিদ্যালয়ে উপস্থিত হননি। পরবর্তীতে তার বিরুদ্ধে নানা দুর্নীতির লিখিত অভিযোগ করা হয়। গতকাল রোববার ছিল তদন্ত কমিটিতে শুনানির দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হককে প্রধান করে বাকি দুজন অর্থাৎ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি ও হাটবোয়ালিয়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে নিয়ে ওই তদন্ত কমিটি গঠিত হয়েছে।

গতকাল বেলা ১১টায় ইয়াকুব আলী মাস্টার তদন্ত কমিটির সামনে উপস্থিত হন। একপর্যায়ে হাটবোয়ালিয়া এলাকা থেকে বহু মানুষ ইয়াকুব আলীর বিচারের দাবিতে মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে চড়াও হন। আলমডাঙ্গার ছাত্র-জনতাও উপস্থিত হয়। এক পর্যায়ে ইয়াকুব আলীকে শিক্ষা অফিসের রুমে আটকে রাখা হয়। পরে পুলিশ উপস্থিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে ২০২৩ সালে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলায় গ্রেপ্তার করেছে। আজ সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স