রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের অফিস উদ্বোধন

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের অফিস উদ্বোধন

ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা অফিস উদ্বোধন করেছেন জামায়াতের জেলা আমির রুহুল আমিন। গতকাল রোববার সকাল ৯টায় জেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জামায়াতের জেলা আমির রুহুল আমিন এ অফিস উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার, নূর মোহাম্মদ হোসাইন টিপু, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, আরিফুল ইসলাম ও হুমাউন কবীর। এসময় প্রধান অতিথি ছাত্রশিবিরের থানা শাখাগুলোকে বার্ষিক পরিকল্পনার আলোকে গ্রেডভিত্তিক পুরস্কার প্রদান করেন।

পুরস্কার প্রদানকালে প্রধান অতিথি বলেন, ‘সর্বশেষ আমরা ২০১২ সালে এখানে ইফতার মাহফিল করেছিলাম। ১২ বছর পর জুলাই-আগস্ট আন্দোলনের পর আজ অফিস উদ্বোধন করলাম। শহিদদের রেখে যাওয়া কাজগুলো করার মাধ্যমে আমরা প্রত্যেকটি ছাত্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই।’ তিনি ছাত্রদের ব্যক্তিগত এবাদত বাড়ানোর জন্য আহŸান জানান।

ছাত্রশিবিরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি সাগর আহমেদ, জেলা অফিস সম্পাদক আমিরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোতালেব হোসেন ও জেলা সাহিত্য সম্পাদক বায়েজিদ বোস্তামী।



কমেন্ট বক্স