রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এশার নামাজের পর কর্চাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়ার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তছের আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সদস্য সমসের আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আলী। উপস্থাপনা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু।



কমেন্ট বক্স