মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা০ কর্মকর্তা সুপ্রভা রানী, গাংনী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোত্তালেব আলী, গাংনী উপজেলা জনস্বাস্থ্য অফিসার মাহফুজুর রহমান ও মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন, ধানখোলার প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ ও গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন