রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৪ ইং
গাংনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

মেহেরপুরের গাংনী উপজেলার গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে গাংনী উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত সক্রিয়করণের (৬ষ্ঠ পর্যায়) উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, সমাজসেবা অফিসার আরশাদ আলী, পি এফ এ সাহদুল ইসলাম, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন ও ধানখোলার প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানেররা অংশ নেন।

সভায় গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে উপজেলা নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যানদেরকে গ্রাম আদালত কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিতে বলেন। যাতে করে ন্যায় ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত হয় এবং উচ্চ আদালতের মামলার চাপ কমার পাশাপাশি মানুষের অর্থনৈতিকভাবে অনেক খরচ কমবে। সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসারকে গ্রাম আদালতের প্রচার প্রচারণা বৃদ্ধির জন্য অনুরোধ জানান।



কমেন্ট বক্স