জীবননগরে শাহাজালাল ইসলামী ব্যাংক ও ফকির গ্রুপের অর্থায়নে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর স্টেডিয়াম মাঠে উপজেলার ১ হাজার ৪০০ জনের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। সাংবাদিক তুহিনুজ্জামানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, ফকির গ্রুপের আইটি ম্যানেজার রাসেল আহম্মেদ, এইচআর বিভাগের ডেপুটি ম্যানেজার নুরুজ্জামান নাসির, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল মাবুদ রাজু, সাংবাদিক মিঠুন মাহমুদ, শিক্ষক শরিফুল ইসলাম উজ্বল, যুবদল নেতা চাঁদ মিয়া, মামুন, মোমিন, স্বেচ্ছাসেবক আরুক আলী, রনি, রিয়াজ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন